
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম এবং ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজে আহমেদ মজুমদার।
আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলে।
রাত সাড়ে ১০টার দিকে বেরসকারিভাবে ফলাফল ঘোষণা করেন কচুয়া উপজেলা সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ আবদুল বারিক ও ফরিদগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. রায়হান আরেফিন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, কচুয়া উপজেলায় ‘টেলিফোন’ প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪,’শ ৩০ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান ‘কাপ-পিরিচ’ ভোট পেয়েছেন ২৭ হাজার ৫’শ ৮৪ ভোট।
অন্য দিকে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ‘চিংড়ি’ প্রতীক নিয়ে ৬২ হাজার ৪’শ ৯৬ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজে আহমেদ মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমীর আজম রেজা ‘আনারস’ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১’শ ৬৫ ভোট।
