

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২০২৪ খ্রীঃ দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ ফেব্রুয়ারী মাদ্রাসার মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার সমাজ সেবক মোঃ রুহুল আমিন মিয়াজী, ম্যানেজিং কমিটির সদস্য, মোঃ শফিক তপাদার, মোঃ মাসুদ মিয়াজী, মোঃ ছেরাজল খান, মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,প্রভাষক মোঃ আবদুল কাদির সহ আরো অনেকে।
পরে শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com