
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণার শেষ দিন শুরু করেন। মঙ্গলবার ভোরে তিনি ও তাঁর সমর্থকেরা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জেলার বিভিন্ন মসজিদে ফজরের নামাজ আদায় করেন।
পরে সকাল সাড়ে ৬টায় লক্ষ্মীপুর পৌর এলাকার দক্ষিণ স্টেশন মারকাজ মসজিদ থেকে একটি সংক্ষিপ্ত পথসভা শুরু হয়। পথসভাটি উত্তর স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ড. রেজাউল করিম সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ‘আজ প্রচারণার শেষ দিনে আমি ভোটারদের কাছে একটি কথাই বলতে চাই—আগামী ১২ তারিখ আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি প্রয়োগ করবেন।’ তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে।
তিনি আরও বলেন, ‘দেশে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।’ সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গেলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও ড. রেজাউল করিমের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপূর্ণভাবে প্রচারণা কার্যক্রমে অংশ নেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com