
নাজমুল হোসেন : আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। তিনি প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় ভার্চুয়াল মাধ্যমে মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন লক্ষ্মীপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবু তারেক। তিনি জেলার পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজনে সব ধরনের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com