

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মুজাহিদ নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।ডিউটি শেষে রাতে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজাহিদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ২০১৭ ব্যাচে সার্জেন্ট পুলিশের যোগ দিয়েছিলেন।
জানা গেছে, সোমবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে মুজাহিদ ডিউটি শেষ করে তার নিজের মোটরসাইকেলযোগে আউটার রিং রোড হয়ে ফৌজদারহাটের দিকে বাসায় যাচ্ছিলেন। এরই মধ্যে একটি প্রাইভেটকার পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার মুজাহিদকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দ্রুতগতির প্রাইভেট কার ও চালককে আটক করা হয়েছে। তিনি মাতাল অবস্থায় ছিলেন কি-না খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com