

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ড. সেলিম মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ রাষ্ট্রকে টেকসই এবং স্থায়ী করার জন্য যা যা প্রয়োজনীয় দরকার, তা তিনি করেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এদেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। নিজের পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্য চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছেন। গত ৪২ বছর ধরে সংগ্রামী নেতায় পরিণত হয়েছেন তিনি। আজ তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।
সোমবার দুপুরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল ডিগ্রি কলেজ মিলনায়তনে ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ড. সেলিম মাহমুদ আবারও বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করেছেন। এ দেশের জনগণের মঙ্গল একমাত্র আওয়ামী লীগই চায়। এখন সাধারণ মানুষ অপপ্রচার, মিথ্যাচারকে বিশ্বাস করে না।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com