

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক “নূরে হেরা হাফেজীয়া মাদ্রাসা” ছাত্রদের সাথে দোয়া মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত এর উদ্যোগে আয়োজিত সকাল ১০টায় মাদ্রাসা ভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, জীবন, রাশেদ রেদোয়ান, রাসেল আটিয়া, জুনায়েদ আহমেদ, শ্রাবন আখন্দ, বাদশা, জিসান আহমেদ, আকরাম হোসেন, মোঃ রাপি, আইমান, সাব্বিরসহ প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com