
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর–এর কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজ ও অন্যান্য কর্মসূচি শেষে ভান্ডারিয়া উপজেলা থেকে ফেরার সময় চরখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়।
আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য।
তাঁর আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com