
আরব আমিরাত প্রতিনিধি : সাম্প্রতিক আঞ্চলিক প্রতিকূলতার মধ্যেও শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার সক্ষমতা দেখানোর পর সংযুক্ত আরব আমিরাতে আবার সশরীরে ক্লাস শুরু হয়েছে। দেশটির সব বিশ্ববিদ্যালয় ও স্কুলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে এসেছে।
সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা প্রতিকূল পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রমাণ করেছে। সে কারণেই শিক্ষার্থীরা আবার সশরীরে ক্লাসে ফিরতে পেরেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ মোহাম্মদ বলেন, “আমরা এমন একটি জাতি, যারা প্রতিকূলতার মুখে থেমে যায় না। শেখা ও শেখানো আমাদের জন্য কখনো থামে না।”
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তরুণ প্রজন্মের ওপর আস্থা রয়েছে এবং তাদের মাধ্যমেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com