

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পশ্চিম-লক্ষ্মীপুর এলাকা থেকে ছকিনা বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম-লক্ষ্মীপুর এলাকার তোফায়েল আহমদের স্ত্রী ছকিনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্র, ছকিনা বেগম মানুষের বাড়িতে কাজ ও ভিক্ষা করে চলে সংসার। রাতে ঘরের পাশে পুকুরে ছকিনা বেগমের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অন্যদিকে ছকিনা বেগমের স্বামীও দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে।
সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, "নারীর মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিষয়টি জানানোর পর পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থল এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহত ছকিনা বেগম অসহায় নারী। তার শত্রু আছে কিনা মনে হয় না। তিনি এলাকা ভিক্ষা করতেন।"
সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, "পুকুর থেকে ভাসমান অবস্থায় ছকিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে মারা গেছে না অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com