

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জামাতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজাহরুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে শুকুরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর আমীর ইসাহাক আলী, পৌর সেক্রেটারি আল আমিন শেখ। শহীদ আল মুকাদ্দাস এর পিতা মুফতি মাওলানা আব্দুল হালিমের দোয়া মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com