

পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মোক্তাগীর আলম ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডপ্রপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায় প্রদানের সময় আসামীরা পলাতক ছিলো। এ মামলার বাকী ৬ আসামীকে বেকুসর খালাস প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের আটক করেন। এ ঘটনায় ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। তদন্ত শেষে ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো: কামরুল ইসলাম আদালতে ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com