

হাসান মামুন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউনুচ আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com