

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতা বৃদ্ধি
পিরোজপুর সংবাদ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল ও শান্তিপূর্ণ আয়োজন এবং জনগণের মধ্যে গণভোট প্রদানের নিয়মাবলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিয়মাবলি জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের চারটি ধারা সম্পর্কে জনগণ সচেতন হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের সময় অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ভয়ভীতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com