

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক এ তথ্য জানান।
নিয়োগ বাতিল করা ৬ সদস্য হলেন: অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত ছয় সদস্যের নিয়োগ আদেশ বাতিল করা হলো।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে এই ছয়জন সদস্য নিয়োগ দেন। ৯ জানুয়ারি তাদের সঙ্গে নিয়োগ পাওয়া বাকি তিনজনের ব্যাপারে অভিযোগ ওঠায় জরুরি ভিত্তিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com