

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘যাদের দীর্ঘদিন বিএনপি পাশে রেখেছিল, তাদের প্রকৃত চরিত্র এখন প্রকাশিত হচ্ছে। তারা পিআর ছাড়া নির্বাচন করবে না বলে প্রচারণা চালাচ্ছে। এতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। পিআর পদ্ধতির নামে তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মহিলা কর্মী সমাবেশ ও যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘স্বৈরাচারীদের প্রতিহিংসার রাজনীতিতে বেগম খালেদা জিয়া তাঁর বসতবাড়ি ও পরিবারসহ সবকিছু হারিয়েও দেশ ছেড়ে যাননি। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের চিন্তাভাবনা শুরু হলেও তা নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত।’
সভায় সভাপতিত্ব করেন রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানী। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, বিএনপি নেতা মো. নুরে আলম মুকুল, সফিকুল আলম আলমাস, আবদুজ জাহের মিয়াজী ও শাহারিয়ার ফয়সাল প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com