

নিজস্ব প্রতিবেদক :
ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাদানকারী ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
আলাদা দুটি রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ জারি করা হয়।
একইসঙ্গে ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে লিখিত ও মৌখিক পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা পরিপত্র কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com