

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর সদরের চর রমনী ইউনিয়নের এবং ৩ নং ওয়ার্ড বাসী সহ সবাই কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সদর উপজেলা চর রমনী ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার ফিরোজ আলম ভূঁইয়া। তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব মুসলমানদের সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।

তিনি আরও বলেন, যদিও করোনাভাইরাসের কারণে পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ব্যাপক ভাবে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই থাকি না কেন, ঘনিষ্ঠ আত্মীয় পরিজন সহ সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেব। এছাড়া অদৃশ্য মহামারি করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা সবাই মহান আল্লাহর নিকট দোয়া করি। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com