

কে এ সৌরভ খাঁন, স্টাফ রিপোর্টার :
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
জানিয়েছেন। এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, এক মাসের সিয়াম সাধনা শেষে অবারিত আনন্দ, খুশী ও মহাসাম্যের সওগাত নিয়ে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ ধনী, গরীব নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলিয়ে সকলকে এক কাতারে শামিল হওয়ার সুযোগ
এনে দেয়।
মোস্তফা আমীর ফয়সল আশা প্রকাশ করেন, এক মাসের সিয়াম সাধনালব্ধ শিক্ষা নিজ নিজ জীবনে প্রতিফলিত করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে শান্তি ও কল্যাণমুখী জীবন সংস্কৃতি প্রতিষ্ঠায় উজ্জীবিত হবেন সকলে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com