পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন : মোঃ আল এমরান খান 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জুন শনিবার দেশের সকল মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব  পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই বোনদের অগ্রীম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আল এমরান খান। 

তিনি বলেন, ঈদুল আযহার তাৎপর্য হলো পশু  কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা।

ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার শিক্ষা দিতে।

ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।

সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণির- পেশার মানুষকে এক সাড়িতে দাড় করার এই ঈদ। 

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদুল আযহা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে আশা প্রকাশ করেন। সবাইকে আবারো ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।