পদ্মা সেতুতে আট ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ মিঠুন সরকার স্টাফ রিপোর্টার :

পদ্মা সেতু উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে সেতুটি যান চলাচলে খুলে দেওয়া হয়। সেতুতে প্রথম আট ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় সেতুর দুই প্রান্তে গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২০০টি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।