

মশিউর রহমান রিপন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউট, পটুয়াখালী জেলা ইউনিটের রোভার'র ৩৬ তম বার্ষিক ও ১৫ তম ত্রৈ-বার্ষিক বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় ইউনিটের রোভার স্কাউট লিডার ও শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপের সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন।
এ কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহাবুব হোসেন, সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপ-রেজিস্ট্রার স্কাউটার ড. মোঃ আমিনুল ইসলাম, ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান। তিনবছর মেয়াদের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com