

নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকায় পুকুর থেকে আরিফুল ইসলাম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ৬ দিনেও হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার না হওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থীদের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আরিফুলের বাবা জসিম উদ্দীন, বড় ভাই আমিনুর রহমান, কলেজের শিক্ষার্থী সোহেল রানা, আরিফ, মুহিন, নাইবুলসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের কৃষি ডিপ্লোমা কোর্স এর প্রথম সেমিস্টারের ছাত্র আরিফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com