

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার পৌর শহরে ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের জেবি রোডস্থ প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসিবুল সিদ্দিক, সফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম, মো. আবু তারেক, আজিজুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ। অনুষ্ঠান শেষে অতিথিরা ৪০টি খেলায় অংশগ্রহনকারি বিজয়ী, মেধাবী ও শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com