

নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড় পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে কর্মী ও সুধি সমাবেশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কমকর্তা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
রাতে জেলা শহরের ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে কর্মী ও সুধি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজিম পাটোয়ারী নুতন, পৌর যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশিদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমানসহ অনেকে।
নাঈমুজ্জামান মুক্তা তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন।
গত ১৪ বছরে বাংলাদেশকে অনেকদুর এগিয়ে নিয়ে গেছেন তিনি। দেশের সর্বত্র এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান।
দেশকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য আগামী নির্বাচনে পঞ্চগড়ে তিনি নৌকা প্রতিকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com