নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ড্রাম ট্রাক দুর্ঘটনা, চালক ও হেল্পার আহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে শুক্রবার ভোর ৫টা একটি ড্রাম ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক জীবন ও হেল্পার সিফাত আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট এলাকা থেকে বালু নিয়ে ট্রাকটি নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। এতে ঘটনাস্থলেই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত চালক ও হেল্পারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। বিষয়টি তদন্ত করা হচ্ছে।