নেদারল্যান্ড সরকার সব সময় বাংলাদেশের পাশে আছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

নেদারল্যান্ডসের সরকার সবসময় বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

বুধবার (২৩ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় ব্যাবিলন গ্রুপের অবনি ফ্যাশনস লিমিটেড গার্মেন্টস পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র। এই দেশের পোশাক কারখানাগুলো থেকে বড় একটি আয় হয় অর্থনীতি খাতে। বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগ করার অন্যতম রাষ্ট্র। নেদারল্যান্ডসের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলেও জানান রাষ্ট্রদূত।

এসময় তিনি শ্রমিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন ও কুশল বিনিময় করেন। করোনাভাইরাসের সময় থেকে পোশাক কারখানাটিতে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করায় রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

এসময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ব্যাবিলন গ্রুপের পরিচালক আব্দুস সালাম, পরিচালক আব্দুর রহমান, জেনারেল ম্যানেজার আকবর হোসেন, সিনিয়র অ্যাডমিন ম্যানেজার জাহাঙ্গীর আলম, অ্যাডমিন ম্যানেজার নাহিদুল হক খান, এইচ আর ম্যানেজার তানভীর হোসেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রোগ্রাম ম্যানেজার আনিসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।