

নিজস্ব প্রতিবেদক :
নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে একজন নিহত এবং বেশকিছু লোক আহত হয়েছে। জরুরি সার্ভিস এ কথা জানায়। খবর এএফপি’র।
জরুরি সার্ভিস জানায়, দ্য হেগ ও আমস্টারডামের মধ্যবর্তী ভোরস্কুটেন গ্রামের কাছে নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। ‘আহতদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা ট্রেনটিকে নিরাপদ করার জন্য কাজ করছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com