

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনের ব্যাক্তিগত অর্থায়নে আজ মঙ্গলবার সকালে চাটখিল উপজেলার সকল ইউনিয়ন সমূহের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলার ছাত্রলীগ নেতা ফরাদ পাটোয়ারী, খিলপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল ভূইয়া, নোয়াখলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতা দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন বলেন, ২০১৭ সাল জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে চাটখিল উপজেলাধীন সকল ইউনিয়ন এর নেতাকর্মীদের সাথে প্রত্যেক বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করছি।
এছাড়াও তিনি আরো জানান, নেতাকর্মীরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে আসছে তাই ঈদে তাদের বিষয়ে খেয়াল রাখা আমি আমার কর্তব্য মনে করছি।
এজন্য তিনি প্রতি বছরের ন্যায় এবারও তাদের জন্য তার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার দিচ্ছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com