

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী সায়ান ইউছুপের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সায়ানের বাড়ীতে যান বিমান বাহীনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
এ সময় নিহতের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা।
এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে সবধরণের সহযোগীতার আশ্বাস দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিমান বাহিনীর উইন কমান্ডার মো. রেজাউল হক।
নিহতের পিতা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন, এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে এবং স্বাভাবিক জীবন যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্বজনরা স্মৃতিস্তম্ভের দাবি জানান।
বিমান বাহিনীর উইন কমানন্ডার মো. রোজাউল হক বলেন, যে আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি। এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি। এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নিব।
উল্লেখ্য রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরেরদিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com