

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ইসলামগঞ্জ বাজার সংলগ্ন স্থানে ৫৫ ক্যারেট ভর্তি প্রায় ১ হাজার ৩'শ ৭৫ কেজি ঝাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় জব্দ করা হয়। এ সময় অপরাধীগণ উক্ত মাছ ভর্তি ক্যারেট রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইসলামগঞ্জ বাজার সংলগ্ন স্থানে মাছ রেখে জেলেরা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, মঙ্গলবার কমলনগরের মেঘনা নদীর ঘোষিত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত মৎস্য সংরক্ষণ আইন পরিচালনা করা হয়। তবে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাঁটনল পর্যন্ত মেঘনা নদীর ১'শ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।
২০২৪ সালের মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
জব্দকৃত মাছসমূহ পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়৷
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com