

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত কারেন্ট জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ লক্ষ মিটার এবং প্রস্থ ৫ মিটার। জালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
এসআই (নিরস্ত্র) মোঃ শাহালম মিয়া নেতৃত্বে অভিযানে মালিকবিহীন অবস্থায় নদীতে পাতানো এসব নিষিদ্ধ কারেন্ট জাল উচ্ছেদ করা হয়।
এ সময় মা ইলিশ সংরক্ষণ এবং অবৈধ জাটকা শিকার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
এরপর ৬ অক্টোবর রাতে মেঘনা নদীতে টহলকালে একই পুলিশ ফোর্স আরও ১৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে।
এই সময় জাটকা মাছ শিকারের অভিযোগে মাসুদ বকাউর (৫০) ও নূরে আলম সরদার (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর হরিণাঘাট নৌ পুলিশ ইনচার্জ মো. বোরহান উল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মা ইলিশের অতি সংবেদনশীল সময় এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে যাতে মাছ শিকার ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা যায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com