

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে জানুয়ারি সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহি বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহাপুলিশ পরিদর্শক রাজশাহী বিভাগের(ডিআইজি), জনাব মোঃ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, সভায় সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com