

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হোন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।
তিনি জানান, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রানা মিয়া জানান, এটি একটি পুরাতন ভবন ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com