

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মো: একরাম (২২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বাড়ি টেকরাফের শাহপরীর দ্বীপ সিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দার আবদু শুক্কুরের ছেলে।
মঙ্গলবার সকাল সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া নৌঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে সে গতকাল বিকালে টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট দিয়ে মাছ শিকারের সময় নাফনদীতে নিখোঁজ হন।
অবশেষে ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
সৈয়দুল আমিন বলেন, গতকাল বিকালে ১০ জন জেলে নাফনদীতে টানা জাল নিয়ে মাছ শিকারে যায়। জাল দিয়ে মাছ শিকারের সময় হঠাৎ একজন জেলে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পরও একরামকে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে নাফনদী থেকে একরামের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় উপি সদস আব্দুল মন্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল টানা জাল নিয়ে নাফনদীতে মাছ শিকারের সময় একজন জেলে নিখোঁজ রয়েছে। আজ সকালে তার মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com