

তারেক হোসেন, নিজস্ব প্রতিবেদনঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হয়ে নিজের বাড়িতে ফিরলো সোহানা আক্তার নামের দুই বছরের এক শিশু কন্যা। ঘটনা টি ঘটেছে আজ মঙ্গলব সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের শাহার পাড়া গ্রামের মাইজের বাড়িতে।
জানা গেছে শাহার পাড়া গ্রামের মাইজের বাড়ির মোহাম্মদ হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদাউস গত এক সপ্তাহ আগে বাপের বাড়ি বেড়াতে আসে তার একমাত্র সন্তান সোহানাকে নিয়ে। স্বামী সাইফুল ইসলাম প্রবাসে থাকার সুবাদে সকালে স্বামীর সাথে কথা বলার একপর্যায়ে নিজ সন্তানের কথা ভুলে যান। হঠাৎ সন্তানের কথা মনে হলে খোজাখুজি শুরু করে দেন। অনেক খোজাখুজির পর বেলা ১১টায় শিশু সোহানার মৃতদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে। সোহানা একই ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের নোয়া বাড়ীর প্রবাসী সাইফুলের মেয়ে।
এ ব্যাপারে ভোলাকোট ইউনিয়ন পরিষদের সদস্য কাউছার আলম সুমন জানান, কয়েকদিন আগে মা জান্নাতকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসেন সোহানা। মঙ্গলবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। আজ সকালে জান্নাতের প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এ সময় সোহানা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সোহানাকে দেখতে না পেয়ে মা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com