নাটোরের বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ দিন আগে

বরাইগ্রাম প্রতিনিধি : নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা দেওয়া হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান–এর নির্দেশে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিম।

জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের  সাধারণ মানুষের অন্তত ১১টি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে বহু পরিবারের ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন।

ঘটনাস্থল পরিদর্শনকালে মাও: আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তিনি ঘোষণা দেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর মেরামতের দায়িত্ব জামায়াতে ইসলামী নেবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে নেতৃবৃন্দের সরেজমিন উপস্থিতি ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের ঘোষণায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।