নাটকের গান লিখলেন আশিক বন্ধু গাইলেন শাহনাজ বেলী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

  • বিনোদন ডেস্ক :

দীর্ঘ পাঁচ বছর পর নাটকের গান গাইলেন শাহনাজ বেলী। রঙ্গিলা পুতুল” শিরোনামের নতুন একটি মেগা ধারাবাহিক নাটকের দ্বৈত টাইটেল গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সুমন কল্যাণ। গানটির কথা লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সুর সংগীত সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং হয়েছে আজ রবিবার মগবাজারের একটা স্টুডিওতে। রেকর্ডিং শেষে সঙ্গীতশিল্পী শাহনাজ বেলী- আশিক বন্ধু গানটি লিখে যখন সুর সহ পাঠালো, প্রথমবার শুনেই গানটির প্রেমে পড়েছি। সাথে সাথে গানটি খালি গলায় গেয়েছি।  আজ রেকর্ডিং এ ফাইনাল কন্ঠ দিয়ে অত্যন্ত  আনন্দিত আমি, একটা নতুন ধারাবাহিক নাটকের চমৎকার একটা গান দিয়ে আমার শ্রোতা দর্শকদের কাছে ফিরছি। দর্শকরা নাটকের গানটি শুনে বেশ বিনোদিত হবেন। শামস করিমের পরিচালনায় মানস পালের রচমায় রঙ্গিলা পুতুল ধারাবাহিক নাটকের প্রচার অচিরেই শুরু হবে। এবং ঢাকার অদূরে একটানা শুটিং চলছে বিভিন্ন লোকেশন। তারই ধারাবাহিকতায় নাটকের টাইটেল গানটির রেকর্ড হয়েছে।