

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
গতকাল রবিবার সকাল -১১ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত রায়পুর আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন রায়পুরা উপজেলা মহেশপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ গণ সংযোগে নেতৃত্ব দেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। গণসংযোগ শেষে সন্ধ্যা ৬ -ঘটিকার সময় মহেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতি মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, রায়পুরা কলেজের সাবেক ভি পি মোনাইম খন্দকার রানা, সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, মরজাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানজিদা আক্তার নাছিমা,নরসিংদী জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ওবায়দুল হক বাবুল, মাহফুজ চৌধুরী পাভেলসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন বিগত ১৫ বছরে আপনাদের এলাকায় কোন উন্নয়ন হয়নি, আমি যদি নির্বাচিত হতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করব, এবং নরসিংদী ৫-আসনটি আমার প্রাণপ্রিয় নেতৃ শেখ হাসিনাকে উপহার দিব।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com