

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ২টার ৩০ মিঃ দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। আগুনে পুড়ে যাওয়া দোকানেদের থেকে জানা যায়, কসমেটিক্স , প্লাস্টিক, জুতা ও হার্ডওয়ারে দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ জানান, রাত ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে সংবাদ পেয়ে বাজারে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস সদস্যরা। পরে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com