

মোঃ তৌফিকুল হক,সিনিয়র স্টাফ রিপোর্টার রায়পুরা(নরসিংদী) :
নরসিংদীর রায়পুরায় ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে র্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মো খলিলুর রহমান।
গতকাল বিকালে নরসিংদী র্যাব অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে রায়পুরা উপজেলার নজরপুর কান্দাপাড়া এলাকায় র্যাবের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, রায়পুরা উপজেলার আশারামপুর গ্রামের মো বাবুল মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৫), নজরপুর এলাকার আবদুল হাকিমের ছেলে আব্দুর রহিম (২৮) একই এলাকার আব্দুল আলীর ছেলে মো মিজান(২৩)।
র্যাব কর্মকর্তা মো খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ সিপিএসসি নরসিংদী ও ব্যাটেলিয়ন সদর চৌকস দলের যৌথ অভিযানে বৃহস্পতিবার সকালে রায়পুরার নজরপুর কান্দাপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। মাদক ব্যাবসায়ে ব্যবহৃত ৪টি মোবাইল ৭টি সীমকার্ড জব্দ করা হয়। এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজ্জু প্রক্রিয়াধীন। আটককৃতদেরকে সন্ধ্যায় রায়পুরা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com