নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: “দল-মত নির্বিশেষে দায়িত্ব পালন করতে দেশবাসীর দোয়া চাই”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ দিন আগে

নাজমুল হোসেন : সচিবালয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি দল-মত নির্বিশেষে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন।

মন্ত্রী বলেন, “দায়িত্বটি বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা, প্রত্যাশার পর অনেক ত্যাগ, অত্যাচার, গুম ও নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবো। দল-মত নির্বিশেষে দায়িত্ব পালন করতে পারলে তা সম্ভব হবে; তাই দেশের সকলের দোয়া কামনা করছি।”

আজ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথমে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।