

নোয়াখালী, প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নদনা ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াত আমির হানিফ মোল্লা, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ বাকের ও নদনা ইউনিয়ন জামায়াত সভাপতি দেলোয়ার হোসেন মানিক ।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com