

সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ মইন উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২২) ও তার ছেলে আমির হামজা (২)। মৃত আমেনার বাবা গোলাম মোস্তফা দাবি, ‘দীর্ঘদিন থেকে আমার মেয়ের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছে।
তাদের কোনো না কোনো ভাবে মেরে ফেলা হয়েছে। হয় গলা টিপে বা বিষপানে, না হয় মানসিকভাবে বাধ্য করা হয়েছে মরে যেতে। আমি মামলা করার প্রস্তুতি নিতেছি। আমি সঠিক বিচার চাই মেয়ে ও নাতির জন্য। মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মেঝেতে মা ও ছেলের মরদেহ পাওয়া যায়। এবং পাশেই বিষের একটি বোতল পড়ে ছিল। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ময়েনের মা এজেদা বেগমকে থানায় নেয়া হয়েছে। তিনি ওই বাড়িতেই ছিলেন। আমেনার স্বামী ময়েন উদ্দিন পলাতক। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com