

আগামীর বাংলাদেশ তোমার! শিক্ষার আলোয় উজ্জীবিত হই, স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ধুনটের খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় চত্বরে স্বপ্ন সোপান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এলাকার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে মেধায় ২৬ জন ও শুভেচ্ছা ৮ জন সহ মোট ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রহমান ট্রেডার্স এর স্বত্বাধীকারী মোঃ হাবিবুর রহমান, প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সরকার, অবসর প্রাপ্ত শিক্ষক সুদেব চন্দ্র হালদার ও সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক রবিউল করিম।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা উপসহকারী কৃষি অফিসার মোঃ বাবুল রেজা বাবুর সঞ্চালনায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনুর রহমান, ইউ এ কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার হালদার, সুলতান আহম্মেদ সাজু, ওমর ফারুক, ডাঃ শামিম রেজা, সবুজ মিয়া, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, রুবেল রানা, মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেন, সবুজ মাহমুদ, কামাল পাশা,লিটন, সোহাগ, মাহমুদা খাতুন, সুমাইয়া, সাকিব আল হাসান প্রমুখ।
আত্মমানবতায় সেবায় আলোকিত ধুনট বিনির্মানে আত্ম প্রত্যয়ী সুশিক্ষিত জাতি গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সোপান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com