

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ (রাজস্ব ও উন্নয়ন) বাবদ খসড়া বাজেট ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র জনসম্মুখে উপস্থাপন করেন। উক্ত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,যোগাযোগ, শিল্প, অবকাঠামো, বৃক্ষরোপণ, পয়ঃনিষ্কাশন, মহিলা ও যুব উন্নয়ন, দুর্যোগ ও ত্রাণ সংশ্লিষ্ট বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা গোলাম সরোয়ার ও ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব, আশরাফ আলী ও সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাছিনা বেগম, নাছরিন খাতুন এবং মথুরাপুর ইউনিয়নের সর্বসাধারণ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com