

বগুড়ার ধুনটে একটি বৌভাত অনুষ্ঠানে আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন জাতের গাছের চারা উপহার দিয়েছেন নবদম্পতিকে।
উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের প্রবাসী ধুনটবাসী ফাউন্ডেশনের সদস্য সোহেল রানার বৌভাত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। আধুনিক যুগে বিয়েতে এমন ব্যাতিক্রমী উপহারে অন্য অতিথিরাও মুগ্ধ হয়েছেন। সাধারনত আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে নিত্য ব্যবহার্য সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপহার প্রদানের প্রচলন দীর্ঘদিনের। নববধূ ও তার পরিবারকে খুশি করতে নানারকম উপহার সামগ্রী দেন আমন্ত্রিত অতিথিরা। বিয়েতে এমন উপহার পেয়ে খুশি হয়েছেন বর ও তাঁদের পরিবার।বিয়ে বাড়িতে ভিন্নধর্মী এ উপহার নিয়ে আলোচনা এখন এলাকাজুড়ে।
জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের সোহেল রানা শুক্রবার ৭ জানুয়ারী বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ শনিবার তাঁর বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত হন আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় তাঁরা নবদম্পতির হাতে উপহার হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন।
সোহেল রানা বলেন, বিয়ের অনুষ্ঠানে অনেকে অনেক ধরনের উপহার নিয়ে এসেছেন। তবে আমার কাছে সবচেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় মনে হয়েছে বৃক্ষ উপহারটি। এমন উপহার পেয়ে আমি বেশ আনন্দিত। এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী উপহার পাবো আমি কখনও ভাবিনি।
বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এমন উপহার দেওয়া হয়েছে বলে জানান আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের সদস্যরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com