

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে (প্রেমিক) শিক্ষকের বাড়িতে অনশন করেছে এক কলেজ ছাত্রী।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শেখের বাড়িতে অবস্থান নিয়েছেন।
ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী পার্শ্ববর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দী ইউনিয়নের মেয়ে ও স্থানীয় একটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনার পর প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যান।
ওই কলেজ ছাত্রী জানান, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাসিম শেখের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে দেখিয়ে বিভিন্ন যায়গা নিয়ে যায়।
প্রেমিক নাসিমের চাচা জানান, আমাদের ছেলেকে আমরা খুজে পাচ্ছি না। ওই মেয়ে আমাদের বাড়িতে মেয়ের মতই আছে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সাথে আলোচনার মাধ্যমেই বিষয়টি সন্মানের সাথে সমাধান করা হবে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, এ নিয়ে ওই কলেজ ছাত্রী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com