

ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সেলবরষ ইউনিয়নের ২নং ওয়ার্ডে শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের পক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমদ, যিনি বলেন, ‘সকলের ঐক্যমতে বিএনপির প্রার্থী আনিসুল হককে বিজয়ী করতে হবে।’
বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিতরা ধানের শীষ প্রতীক নিয়ে জনমত গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে সমর্থন জানানোর আহ্বান জানান।বৈঠকের লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ পাড়া-মহল্লায় সমর্থন বৃদ্ধি করা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com