ধর্মপাশায় মাহবুবুর রহমানের পক্ষে নারীদের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমানের পক্ষে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক হয়। তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বাবুপুর গ্রাম বিএনপির সভাপতি মীর কাশেমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সহসভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রহিম বাদশা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুর রহিম মেম্বার, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রব প্রমুখ।

এ ছাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিব, গোলকপুর কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাইদুল, স্বেচ্ছাসেবক দলের নেতা ফাজলে রাব্বি, বাদশা ও শাহিনুরও বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্য ও নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।